বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভারতের সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অর্থ কি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী, এবারের নির্বাচনের ফলাফলে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টি- বিজেপি। এটা হলে ২০১৯ সালের নির্বাচনের তুলনায় এবার আরও শক্তিশালী বিজয় অর্জন করবেন তারা। তবে বিজেপি যদি এমন একটি ঐতিহাসিক জয় অর্জন করে তাহলে ভারতের ভবিষ্যতে এর প্রভাব ও পরিণতি কি হতে পারে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এক দশক ধরে ভারতের ক্ষমতায় থাকাকালীন হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা অনুসরণ করেছেন মোদি ও তার দল বিজেপি। হিন্দু জাতীয়তাবাদ এমন একটি আদর্শ প্রকল্প যেটি মনে করে, ধর্মনিরপেক্ষ নয়, বরং ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হওয়া উচিত।

বিরোধীরা বলছেন, বিজেপি আবারও ক্ষমতায় এলে তাদের চূড়ান্ত লক্ষ্য হবে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার অনুচ্ছেদগুলো চিরতরে মুছে ফেলা। বিশেষ করে সংখ্যালঘুদের জন্য ভারতকে পুনর্নির্মাণের নাম করে এ কাজটি করবে তারা।

সংবিধান পরিবর্তনের পরিকল্পনা করার এমন অভিযোগ অস্বীকার করেছেন মোদি। তবে নির্বাচনি প্রচারের সময় বেশ কয়েকজন বিজেপি প্রার্থী হিন্দু জাতির রাষ্ট্র হিসেবে ভারতকে রক্ষার জন্য সংসদে দুই-তৃতীয়ংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit