শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

হাড্ডাহাড্ডি লড়াইয়ে লকেটের চেয়ে এগিয়ে রচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১৮তম লোকসভার দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনি কার্যক্রম শেষে এবার চলছে ভোট গণনা। আজ মঙ্গলবার ভোট গণনা শেষে একযোগে গোটা ভারতের ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে।

প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট গণনার প্রথম এক ঘণ্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ২৫৭টি আসনে। ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৪৫টি আসনে এবং অন্যরা এগিয়ে ১৯টি আসনে।

তবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে আছে রাজ্যের শাসকদল তৃণমূল। ওই রাজ্যের ৪২টি আসনে ৫০৭ জন প্রার্থী লড়াই করছেন। ৫৫টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। 

প্রাথমিক তথ্য বলছে, পশ্চিমবঙ্গের ১৮টি আসনে এগিয়ে আছে তৃণমূল। ওই রাজ্যে ১১টি আসনে বিজেপি এবং দুইটিতে এগিয়ে আছে কংগ্রেস। 

এদিকে, ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে হুগলির তৃণমূলপ্রার্থী রচনা ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির মধ্যে। তবে এ পর্যন্ত ৩৮০৪৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রচনা। লকেট ৩৪৫৬ ভোটের ব্যবধানে রয়েছেন রচনার পরেই। 

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন। আজ একযোগে গোটা ভারতের ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে। 

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit