মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জয়পুরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে কিছু দুস্কৃতিকারী। তারা আজ শুক্রবার (২১ আগস্ট) জয়পুরের একটি সরকারি স্কুলের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি দল জয়পুরের বাগরুর সরকারি স্কুলে যান। যখন তারা গ্রামে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন তাদের গাড়ি ঘিরে ধরে কিছু দুস্কৃতিকারী। এ সময় তাদের ‘শহুরে নক্সাল’, ‘জাতীয়তাবিরোধী’ ও ‘পাকিস্তানি’ হিসেবে স্লোগান দেয় ওই দুস্কৃতিকারীরা।
এছাড়া সিজেপির কিছু কর্মীকে মারধরও করা হয়। এতে গ্রামের স্কুলে না গিয়েই ফিরে আসতে হয় সিজেপির নেতাদের। সিজেপি এই হামলার জন্য কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে দোষারোপ করেছে। দলটির নেতা রাঙ্কা বলেছেন গ্রামবাসী তাদের ওই স্কুলটিতে যেতে অনুরোধ জানান। যা একটি গোয়ালঘরে চালানো হচ্ছে।
হামলার পর রাঙ্কা সাংবাদকর্মীদের বলেন, “দীর্ঘদিন ধরে স্কুলটি একটি গোয়ালঘরে চালানো হচ্ছে। আমরা এই একই স্কুলে গত বছরও এসেছিলাম। আমরা আজকের সফরের ব্যাপারে পুলিশকে অবহিত করেছিলাম। কিন্তু বিজেপির গুণ্ডারা আগে থেকেই সেখানে ছিল। আমাদের স্বেচ্ছাসেবকদের মারধর করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, ফোন ভেঙে ফেলা হয়েছে। এক নারীকেও মারধর করা হয়েছে। আমার শার্ট ছিঁড়ে ফেলেছে এবং আমাদের এক সদস্যের হাত ভেঙে গেছে।”
তিনি সংবাদকর্মীদের বলেন, এই হামলার জন্য গ্রামবাসীকে যেন দায়ী করা না হয়। কারণ তারাই তাদের এখানে আসতে অনুরোধ করেছিলেন। আমাকে জানানো হয়েছে বিজেপির এক কাউন্সিলর বাইরে থেকে লোক এনে হামলা চালিয়েছে। তাকে ওই হামলাকারীদের অর্থ বিলি করতেও দেখা গেছে।
জয়পুরের স্থানীয় বিজেপি নেতা ও এমএলএ স্বামী বালমুখন্দ্রচার্য্য দাবি করেছেন গ্রামবাসী এ হামলা চালিয়েছে। তিনি এক্সে লিখেছেন, “আমি জানতে পেরেছি গ্রামবাসী সিজেপির এ সফরের বিরোধীতা করেছে। গ্রামবাসী দেখিছেন সিজেপি যে পরিবেশ তৈরি করতে চাইছে তারা এমনটা চান না। সিজেপি আসলে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছে।”
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit