বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভোট গণনায় বিরোধী কর্মীদের অংশগ্রহণ থেকে দূরে রাখার অভিযোগ অখিলেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে আজ ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে। তবে ফল ঘোষণার আগে সিসিটিভি ফুটেজ দেখিয়ে নানা অভিযোগ তুলে ধরেছেন ভারতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ–সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছেন অখিলেশ। 

এক্স পোস্টে অখিলেশ লিখেছেন, মির্জাপুর, আলিগড়, কনৌজসহ উত্তর প্রদেশের অনেক জেলায় জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন অবৈধভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের গৃহবন্দী (নজরবন্দী) করে রেখেছে; যেন তারা ভোট গণনায় অংশ নিতে না পারেন। মাননীয় সুপ্রিম কোর্ট, ভারতের নির্বাচন কমিশন, উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা, পুলিশপ্রধান, উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক, উত্তর প্রদেশ পুলিশের উচিত অবিলম্বে এ ঘটনার সত্যতা যাচাই করা।

৫৪৩ আসনে সাত ধাপে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন। আজ একযোগে গোটা ভারতের ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে। 

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit