সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

রিয়ালের সঙ্গে এমবাপের চুক্তি সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে।

মঙ্গলবার প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির খবর জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। 

রিয়ালের আফিসিয়াল বিবৃতিতে বলা হয়, ‘আগামী পাঁচ মৌসুমের জন্য এ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।’ 

সংবাদমাধ্যম ইএসপিন বলছে, ফরাসি ফরোয়ার্ডকে বছরে ১৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়া হবে। তাছাড়া সাইনিং বোনাস হিসেবে দেওয়া হবে ১৫০ মিলিয়ন ইউরো। 

ফ্রান্স ফুটবলের প্রডিজি বা বিশেষ গুণসম্পন্ন কিশোর কিলিয়ান এমবাপে ২০১৭ সালেই তার সেই সময়ের ক্লাব মোনাকোকে জানিয়েছিলেন, পিএসজি নয়, তিনি যেতে চান রিয়াল মাদ্রিদে। ফুটবলের ইতিহাসের সেরা ক্লাব রিয়ালও নজরে রেখেছিল এই কিশোরের ওপর। 

পিএসজিতে এমবাপে গিয়েছিলেন ১৮০ মিলিয়ন ইউরোতে। এরপর প্রতি মৌসুমেই কেবল এই দলবদলের গুঞ্জনের ডানা মেলেছে। বহুবারই এমবাপে টু রিয়াল মাদ্রিদ ডিল আটকে ছিল আনুষ্ঠানিকতার জন্য। কিশোর এমবাপে এরপর বিশ্বের সেরা এক তারকা হয়ে উঠেছেন। 

এই এমবাপেকে ছেড়ে দিতে চায়নি পিএসজি। অন্তত মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া কোনোভাবেই না। ২০০ মিলিয়ন ইউরো পর্যন্ত হাঁকানো হয়েছিল দাম। কিন্তু ফ্লেরেন্তিনো পেরেজ যেন পাকা ব্যবসায়ী। তিনি অপেক্ষাই করে গেলেন। ধৈর্য রাখলেন। শেষ পর্যন্ত, পেরেজের অপেক্ষা আর এমবাপের মনের প্রবল চাওয়াটাই পূর্ণতা পেল। 

রিয়ালে যোগ দিতে ২৫ বছর বয়সী এমবাপ্পে এ বছর ফেব্রুয়ারিতে ক্লাবটির সঙ্গে মৌখিকভাবে সম্মত হন। এরপর গত মাসে ফরাসি তারকা জানান, তিনি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন। চলতি সপ্তাহের শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ১৫তম শিরোপা জয়ের পর এমবাপ্পের সঙ্গে চুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে জানাল রিয়াল।  

পিএসজির হয়ে ৬ বার লিগ ওয়ান শিরোপা জিতেছেন এমবাপ্পে। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন পিএসজির হয়ে। কিন্তু হেরে যেতে হয় বায়ার্ন মিউনিখের কাছে। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে করেছেন হ্যাটট্রিক। ১৯৫৮ সালে পেলের পর প্রথম কিশোর ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোলের কীর্তি আছে তার। 

এমবাপেকে ধরে রাখার প্রচেষ্টায় একসময় এগিয়ে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২০২২ সালের জুনে এমবাপে টু রিয়াল ডিল যখন প্রায় সম্পন্ন, তখন ফ্রেঞ্চ প্রেসিডেন্টের অনুরোধেই শেষ পর্যন্ত আরও দুই বছর ফ্রান্সে থেকে যান এমবাপে। 

তবে এখন রিয়ালে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী মাসের দিকে ভক্তদের সঙ্গে এমবাপেকে পরিচয় করিয়ে দেবে রিয়াল। 

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit