শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

ইমরান ও বুশরার ইদ্দত মামলা জেলা জজ আদালতে স্থানান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিয়ে সম্পর্কিত ইদ্দত মামলা জেলা ও দায়রা আদালতে স্থানান্তর করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বিচারপতি শাহরুখ আরুজমান্দের আবেদনের ভিত্তিতে সোমবার এ সিদ্ধান্ত দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। খবর জিও নিউজের

ওই চিঠিতে আরুজমান্দ লেখেন, যেহেতু এ মামলায় বুশরার সাবেক স্বামী বিচারকের ওপর অনাস্থা দিয়েছে তাই ইসলামাবাদের কোর্টে এ মামলার রায় ঘোষণা করা উচিত হবে না বলে মনে করেন তিনি। এছাড়া ইমরান এবং বুশরার ইদ্দত মামলার শুনানির সময় মানেকা এবং তার আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগও করেছে ওই বিচারপতি।

মানেকা নিজেই বিচারকের ওপর অনাস্থা প্রকাশের পর বিচারক তার কাছে কারণ জানতে চাইলে তিনি বিচারকের প্রতি অনাস্থার কথা জানান। গত ২৯ মে এ মামলার শুনানির সময় বুশরার সাবেক স্বামী বিচারককে বলেছিলেন, আমি চাইনা আপনি এ মামলার রায় ঘোষণা করেন। এর আগেও বেশ কয়েকবার ইসলামাবাদের ওই বিচারপতির ওপর অনাস্থার কথা জানিয়েছিলেন মানেকা। এছাড়া মামলার শুনানির সময় মানেকার বিরুদ্ধে পিটিআই আইনজীবীদের মারধরেরও অভিযোগ রয়েছে। মূলত এসব বিষয় আমলে নিয়েই মামলাটি অন্য বিচারকের আদালতে স্থানান্তরের আদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।  

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit