বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী থাকছে এতে?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১০৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাতে দ্যা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মেটার মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নিত্যনতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিংকে আরও সহজ করে তোলা হচ্ছে। এমনই এক আপডেট এনেছে মেসেজিং প্ল্যাটফর্মটি, যেখানে নির্দিষ্ট কোনো কথোপকথন বা চ্যাট ‘ফেভারিট’ হিসেবে নির্বাচন করার পর চ্যাট ফিল্টারে পিন করে রাখা যাবে।

বেটাইনফো বলছে, এ জন্য ফেভারিটস নামের একটি ফিল্টার অপশন থাকবে অ্যাপে। নতুন এক ট্যাব আনা হবে অপশনে। যেখানে ফেভারিট হিসেবে নির্বাচন করা চ্যাটের তালিকা দেখা যাবে। ব্যবহারকারীরা পছন্দের চ্যাটটি পিন করেও রাখতে পারবেন, যাতে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। ফিচারটি নিয়ে এখনো কাজ চলছে বলে জানায় মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

এছাড়া একটি স্ক্রিনশট প্রকাশ হয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপে ‘অল’, ‘আনরিড’ ও ‘গ্রুপ’ ট্যাবের পাশাপাশি ‘ফেভারিটস’ নামেরও একটি চ্যাট ফিল্টার দেখা যায়। এই ফেভারিটস চ্যাট ফিল্টার ট্যাবের নিচে ‘অ্যাড টু ফেভারিটস’ নামের অপশনটি রয়েছে। সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট চ্যাট ফেভারিটস ট্যাবে যোগ করা যাবে।

ফেভারিটস ট্যাবে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও  সংযোজন করা যাবে। এমনকি ব্যবহারকারী পরবর্তী সময়ে ফেভারিটস ট্যাবে থাকা চ্যাট পরিবর্তন ও বাদ দিতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit