বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নিউইয়র্কের মাঠ নিয়ে ভারতীয় কোচ নাখোশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম আসর শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। রোববার স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে কাপ লড়াইয়ের যাত্রা শুরু হয়।

বিশ্বকাপ শুরুর আগে শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। কিন্তু পিচ ও আউটফিল্ড দেখে খুশি নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, তাদের কাজ কঠিন হতে চলেছে। এ মাঠেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে হবে তাদের।

আনন্দবাজার সূত্র জানায়, পিচ ও আউটফিল্ড দেখে খুশি নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বোর্ডের এক ভিডিওবার্তায় দ্রাবিড় বলেছেন— মাঠটা এখনো বেশ নরম। তাই খেলোয়াড়দের হ্যামস্ট্রিং এবং কাফ মাস্লে চাপ পড়তে পারে। তিনি বলেন, তাদের কাজ কঠিন হতে চলেছে। এ মাঠেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে হবে তাদের। আমাদের এটা নিয়ে আলাদা করে কাজ করতে হবে।

খেলোয়াড়রা যাতে নিজেদের খেয়াল রাখে, সেটা দেখা আমাদের দায়িত্ব। পিচ দেখেও বেশ স্যাঁতসেঁতে মনে হয়েছে। দ্রাবিড় আরও বলেন, কম সময়ে যেভাবে বিভিন্ন পরিষেবা তাদের সামনে হাজির করা হয়েছে, তা প্রশংসা করার মতোই।

এ মাঠ নিয়ে একই কথা বলেছেন দলের অন্য দুই ক্রিকেটার শিবম দুবে ও আরশদীপ সিং। শিবম দুবে বলেছেন, খেলোয়াড়দের পক্ষে এই মাঠে খেলা সহজ হবে না। অন্যদিকে পেসার আরশদীপ সিংহ বলেছেন, যেহেতু বালির ওপরে এই মাঠ তৈরি করা হয়েছে, তাই সব সময় শরীরের ছন্দ বজায় রাখা জরুরি। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit