রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ক্লডিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেনবাউমের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসিটল গালভেজ বুথফেরত জরিপের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন। জরিপগুলো বলছে জোসিটল ৩০ শতাংশ ভোট পাবেন।

এবারের নির্বাচনে একমাত্র পুরুষ প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ এই দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছেন। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হতে পারে আশা করা হচ্ছে। রোববার প্রেসিডেন্টের পাশাপাশি মেক্সিকোর কংগ্রেসের সব সদস্য, আটটি রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির সরকার প্রধানকে নির্বাচন করতেও ভোট দিয়েছেন ভোটাররা।

নির্বাচনে সহিংসতার সঙ্গে ভোটের প্রচারেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহিংসতায় মেক্সিকোজুড়ে অন্তত ২০ জনের বেশি প্রার্থী নিহত হয়েছেন। যদিও বেসরকারি সমীক্ষা এই সংখ্যা ৩৭ বলেছে। ক্লাডিয়া শেনবাউম একজন সাবেক বিজ্ঞানী যিনি ২০১৮-২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের ক্ষমতাসীন দলের প্রার্থী।

সংবিধানে এক মেয়াদের বাধ্যবাধকতার জন্য বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। নির্বাচনে বিজয়ী হলে আগামী ১ অক্টোবর থেকে ছয় বছরের জন্য ক্ষমতায় থাকবেন বিজয়ী প্রার্থী। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit