রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

জিতের মতো বড়মাপের মানুষ হয় না, কেন বললেন রুক্মিণী?

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : টালিউডে জিৎ ও রুক্মিণী জুটির প্রথম ছবি বুমেরাং। এটি মুক্তি পেতে চলেছে। মুক্তির আগে নায়িকা বললেন, মানুষ হিসেবে জিৎ অনেক বড় মনের।

রুক্মিণী মৈত্র অভিনীত বুমেরাং ছবিটি মুক্তি পেতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এটি তার এবং জিতের জুটির প্রথম ছবি। সায়েন্স ফিকশন ছবি হতে চলেছে বুমেরাং। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জিতের সঙ্গে রুক্সিণীর প্রথম অভিনয়। সে বিষয়ে অভিনেত্রী জানান, প্রযোজক জিতের সঙ্গে কাজ করেছি সুইজারল্যান্ড ছবিতে। অভিনয় হিসেবে এটি প্রথম। জিতের এক শট ১০ বার দিতে হলেও কখনো ক্লান্তি আসে না। একবার তো একটা সিন পরিচালক বলছেন— ওকে, তবু  জিৎ জোর করে শট দিতে চান। আর সেই শটের আগে আমায় চুপিচুপি আমার ভুল ধরিয়ে দেন। বলেন সেটি শুধরে নিতে। ওর মতো বড়মাপের মানুষ হয় না।

রুক্মিণী বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা হতে চলেছে। বিশেষ কিছু। কারণ একই দিনে একটি জুটির ৫০তম ছবি মুক্তি পাবে। অন্যদিকে আরেকটি প্রথম জুটির ছবি। তাই তিনি একেবারেই নার্ভাস নন।

এর আগে শুধু দেবের সঙ্গেই জুটি বাঁধতে দেখা গেছে তাকে। এবার জিতের সঙ্গে জুটি বাঁধলেন রুক্সিণী। আর এ দুই অভিনেতার ভক্তদের মধ্যে লড়াই চিরকাল থাকে। সে বিষয়ে আজকালকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, সব সময় অভিনেতাদের শিবির হবে কেন? এটা ঠিক নয়; আমারও শিবির আছে। আর সেখানে দেব, জিৎ দুজনেই আছেন। তবে বড় বড় তারকার ভক্তদের মধ্যে যুদ্ধ তো চলবেই। এটি স্বাভাবিক ও সুস্থ। কিন্তু তাও কোথাও যেন আমি তাদের মিলিয়ে দিলাম। 

তিনি বলেন, যেদিন বুমেরাং ছবির মহরত হয়, সেদিনই ব্যোমকেশের ট্রেলার লঞ্চ ছিল। এই দিনটা তার কাছে খুবই স্পেশ্যাল বলে দাবি করেন তিনি। 

রুক্মিণী বলেন, একই দিনে দুই সুপারস্টারের সঙ্গে কাজ নিয়ে যুক্ত থাকার ঘটনা আমার সারাজীবন মনে থাকবে।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit