মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ভোট দিতে গিয়ে স্বস্তিকা দেখলেন তালিকায় নাম নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : ভোট দিতে গিয়ে দেখলেন ভোটার তালিকায় তার নাম নেই। শত কাজ ফেলে ভোট দিতে গিয়েও পারলেন না নাগরিক অধিকার আদায় করতে। স্বস্তিকা এবং তার বোন অজপার নাম ভোটার তালিকায় না থাকলেও সেখানে জ্বলজ্বল করছে তাদের প্রয়াত বাবা-মা’র নাম। রীতিমতো স্তম্ভিত দুজনেই।

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী। স্বস্তিকা বলেন, ‘আমার বোনের ভোটার কার্ড আছে। আমারটা হারিয়ে গেছে। বোনের কার্ড থাকার পরেও কী করে তালিকায় নাম নেই? আমি জানি না। আমার বাবা-মা’র নাম রয়েছে তালিকায়। আমার মা ২০১৫ সালে মারা গেছে। বাবা ২০২০ সালে মারা গেছেন!’

স্বস্তিকা আরও যোগ করেন, ‘তাদের বিল্ডিংয়ে এমন অনেক সিনিয়র সিটিজেন রয়েছে যারা শারীরিক কারণে স্ট্রেচারে করে এসেও ভোট দিতে পারবেন না। তাদের নাম রয়েছে ভোটার তালিকায়। তার অভিযোগ এলাকার তরুণ প্রজন্মের অনেকের নাম নেই তালিকায়। অথচ এলাকা ছেড়ে চলে যাওয়া পরিবারের নাম রয়েছে। স্বস্তিকা বলেন, ‘চেনা পরিচিত অনেকজনকে ফোন করলাম। কাউন্সিলরের সঙ্গে কথা হলো। ভোটার তালিকায় নাম না থাকলে ভোট দেয়া যাবে না। এই দেশের নাগরিক হিসাবে আমার সবচেয়ে বড় অধিকার আজকে আমি খোয়ালাম বা ব্যবহার করতে পারলাম না।’

আগামিতে যাতে নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয় সেই জন্য যা যা করণীয় তিনি করবেন, জানান স্বস্তিকা। তবে যোগ করেন, ‘খুবই রাগ হচ্ছে। খুবই বিরক্ত লাগছে।’ নিজের মত সরাসরি প্রকাশ করতে পিছিয়ে থাকেন না এই স্পষ্টবাদী অভিনেত্রী। নিবার সকাল সাতটায় কড়া নিরাপত্তার মধ্যে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরসহ পশ্চিমবঙ্গের নয়টি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit