শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

‘আপনাদের মন ভেঙে গেছে, আমার হৃদয়ও দুঃখ ভারাক্রান্ত’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : জেনিফার লোপেজের ২০২৪ সালের গ্রীষ্মে ‘দিস ইজ মি…লাইভ’ কনসার্ট অবশেষে বাতিল করা হয়েছে। জেনিফার এই সময় তার সন্তান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ভক্তদের উদ্দেশে জেনিফার লোপেজ বলেছেন, ‘আপনাদের মন ভেঙে গেছে জানি। কিন্তু এ ঘোষণা দিতে আমার হৃদয়ও দুঃখভারাক্রান্ত হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, পরেরবার সব পুষিয়ে দেব। ভালোবাসি সবাইকে।’

১০ বছরের বিরতির পর জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি…নাউ’ মুক্তি পেয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। অ্যালবামটি নিয়ে লোপেজের ভক্ত-সমর্থকদের ব্যাপক প্রত্যাশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। গত মাসে বিলবোর্ড হট হান্ড্রেডে অ্যালবামটি ছিল ৩৮ নম্বরে। অ্যালবামের নামে গায়িকার ‘দিস ইজ মি…নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা ছিল ২৬ জুন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit