আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক কেজি স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরভি খাতুন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।
ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছ। এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/বিকাল ৫:০৫