বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

কিয়ামতের দিন যারা পিঁপড়াসদৃশ হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : আমর ইবনে শোআইব তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। তাদের চারদিক থেকে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদের টেনে নেওয়া হবে। আগুন তাদের গ্রাস করবে, জাহান্নামিদের গলিত রক্ত ও পুঁজ তাদের পান করানো হবে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৯২)

উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) অহংকারী ও দাম্ভিকদের সতর্ক করেছেন। যারা আল্লাহর সৃষ্টিকূল ও মানুষের ওপর দম্ভ প্রকাশ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের লাঞ্ছনাকর শাস্তি দেবেন। শুধু এই হাদিস নয়; বরং অসংখ্য আয়াত ও হাদিসে অহংকার ও অহংকারীদের নিন্দা করা হয়েছে এবং তা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে ব্যবহৃত ‘জার’ দ্বারা এমন পিঁপড়াকে বোঝায়, যা সাধারণ পিঁপড়ার চেয়েও বেশি ক্ষুদ্র। তাফসিরবিদরা বলেন, এক শ জার বা ক্ষুদ্র পিঁপড়া ওজন করলে একটা গমের সমান ওজন হয়।

হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষের অবয়ব মানুষের মতোই থাকবে, তবে তাদের আকৃতি ছোট হয়ে যাবে। আল্লাহ তাদের আকৃতি ছোট করবেন নিজেদের ব্যাপারে তাদের মিথ্যা ধারণা ভেঙে দিতে। কেননা তারা আল্লাহর সামান্য সৃষ্টি হয়েও অহংকার করত। অথবা এর মাধ্যমে আল্লাহ তাদের প্রকৃত অবস্থান কতটা ক্ষুদ্র তা দাম্ভিকদের সামনে তুলে ধরবেন।

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/দুুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit