সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে ভারতজুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবার এ আন্দোলনকে ঘিরে এক গুরুতর বিতর্কের মুখে পড়েছে মুম্বাই পুলিশ। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভুয়া মাদকের মামলায় জড়িয়ে ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মুম্বাই কংগ্রেসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায়, পুলিশ ভ্যানে থাকা আটককৃত একদল শিক্ষার্থীকে ভ্যানের সামনের আসনে থাকা এক পুলিশ সদস্য শাসাচ্ছেন এবং বাড়ি ফিরে যেতে বলছেন। তিনি আন্দোলনকারীদের কড়া গলায় বলেন, যদি আর কোনোদিন এখানে তোমাদের দেখা যায়, তবে আমি তোমাদের জীবন ধ্বংস করে দেব। ব্যাগের মধ্যে ৫০ গ্রাম পাউডার ঢুকিয়ে মাদকের মামলায় চালান করে দেব, পুরো জীবন শেষ হয়ে যাবে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

মুম্বাই কংগ্রেসের পক্ষ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, শিক্ষার্থীরা তাদের যুক্তিসংগত দাবি তুলে ধরলে সেটিকে আলোচনার মাধ্যমে সমাধান না করে এভাবে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে ভীতি প্রদর্শন গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

মুম্বাই পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটির সত্যতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত ওই বিতর্কিত পুলিশ সদস্যকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৩.০৭.২০২৬/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit