সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালিকে কেন্দ্র করে আবারও সামরিক উত্তেজনা বাড়িয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের একদিন পরই ফুজিয়ান উপকূলসংলগ্ন এলাকায় সরাসরি গোলাবর্ষণ মহড়া শুরু করেছে বেইজিং। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দুই দিনের মহড়া চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলঘেঁষা তাইওয়ান প্রণালির কয়েকটি এলাকায় পরিচালিত হচ্ছে।

এই মহড়ার ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকের পর। বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুর পাশাপাশি ওই আলোচনায় গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের বিষয়টিও গুরুত্ব পায়। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এলেও তাইপে সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে।

চীনের সামুদ্রিক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফুজিয়ানের দংশান দ্বীপসংলগ্ন এলাকায় প্রতিদিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাবর্ষণ মহড়া চলবে। দংশান দ্বীপটি গুয়াংডং প্রদেশের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে অবস্থিত।

এর আগে গত ডিসেম্বরে তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক মহড়া চালিয়েছিল চীন। সেই মহড়ার আগে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য রেকর্ড ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল।

ওই সময় চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড প্রায় ১০ ঘণ্টাব্যাপী সরাসরি গোলাবর্ষণ মহড়া চালিয়ে তাইওয়ানের উত্তর ও দক্ষিণের জলসীমার দিকে রকেট নিক্ষেপ করেছিল। বিশ্লেষকদের মতে, তাইওয়ানকে ঘিরে চীনের ধারাবাহিক সামরিক তৎপরতা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে এবং বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের ওপরও নতুন চাপ সৃষ্টি করছে।

কিউএনবি/অনিমা/২৩.০৭.২০২৬/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit