বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভারত-পাকিস্তান ম্যাচে ‘লোন উলফ’ হামলার হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট বা আইএস। বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচকে আইএসের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে হাইভোল্টেজ এই ম্যাচে ‘লোন উলফ’ আক্রমণের এ হুমকি দেওয়া হয়েছে। এরপরই নিউইয়র্ক এবং নাসাউ কাউন্টিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

হুমকিতে ড্রোন হামলার ইঙ্গিত রয়েছে। গ্রাফিক্সের ওপরের দিকে একটি স্টেডিয়ামের উপর ড্রোন উড়ছে, এমন ছবি দিয়ে তার উপরে লেখা- ‘নাসাউ স্টেডিয়াম। ৯/০৬/২০২৪।’ আর এক পাশে ঘড়ি লাগানো একটি ডায়নামাইটের ছবিও আছে। সবমিলিয়ে গ্রাফিক্সে হুমকি স্পষ্ট। 

নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার কথাও গণমাধ্যমে জানিয়েছেন- একটি ভিডিও যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সন্ত্রাসী গোষ্ঠী সেই ‘লোন উলফ’ হামলার কথা জানিয়েছে। যখন একটি ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে, তখন সব কিছুই বিশ্বাসযোগ্য মনে হয়।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোসুল স্টেট পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন- এ সময়ে কোনো বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নিউইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার প্রশাসন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাউ কাউন্টির সঙ্গে কয়েক মাস ধরে কাজ করছি।

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং স্থানীয় হাসপাতালগুলোতে সতর্ক করে রাখা হচ্ছে। হুমকিতে ড্রোন হামলার ইঙ্গিত রয়েছে।এর আগে ইউরোপিয়ান ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এমন হামলার হুমকি দেওয়া হয়েছিল। যদিও সেটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit