বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

ঈদের আগে পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক-কাভার্ড ভ্যান-লরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ঈদুল আজহার আগে ও পরে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের দিন এবং আগে-পরে ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন চলবে। ফিলিং স্টেশনগুলো ঈদের দিন এবং আগের সাত দিন ও পরের পাঁচ দিন সব সময় খোলা থাকবে। তবে নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা মানতে হবে।’

যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত করতে পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করার আহ্বান জানান তিনি। সড়ক দুর্ঘটনা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরের পর আমাদের বড় ধরনের সড়ক দুর্ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। বিষয়টি আমাকে বিব্রত করেছে।’‘নো হেলমেট, নো ফুয়েল’ মন্ত্রী-এমপির লোক হলেও ছাড় নয়: কাদের ওবায়দুল কাদের বলেন, এর জন্য সরাসরি দায়ী না হলেও মন্ত্রী হিসেবে তাকে সমালোচনা মোকাবিলা করতে হবে। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন তিনি।

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া দাবি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাত্রী হয়রানি বন্ধে বিভিন্ন টার্মিনালে পর্যবেক্ষণ কেন্দ্র থাকবে ও টিম কাজ করবে। সড়কে সব অবৈধ, অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা হবে। পরিবহণ সংকট নিরসনে বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে।

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit