বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বগুড়ার শেরপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে সাইকেল, সেলাই মেশিন ও ফুটবল বিতরণ

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৬ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় গরিব মেধাবি ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ফুটবল বিতরণ করা হয়েছে।

সেই সাথে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন, জাতীয় পুষ্টিসপ্তাহ (৯ থেকে ১৫ মে) ২০২৪, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় পুষ্টিসেবা বাস্তবায়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবিহিতকরণ ও পরিকল্পনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

৩০ মে বৃহস্প্রতিবার উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ সিদ্দীকি লিংকন, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বগুড়া জেলা মহিলা আওয়আমীলীগের সহ-সভাপতি শিল্পী রহমান, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, খামারকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন মহসিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধি।

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit