বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ডায়াবেটিস হবে সম্পূর্ণ নির্মূল, আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো একজন ডায়াবেটিক রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছেন চীনা বিজ্ঞানীরা। এই ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

 চিকিৎসকদের দাবি, ডায়াবেটিস নির্মূল হওয়ার বছর দুয়েক ধরে কোনো ইনসুলিন বা ওষুধ খেতে হয়নি রোগীকে। শুধু তা-ই নয়, তার রক্তে শর্করার মাত্রাও বিন্দুমাত্র ওঠানামা করেনি। চীনের সাংহাই চাংঝেং হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীনে সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্সের একদল বিজ্ঞানী নতুন এ পদ্ধতি আবিষ্কার করেন। এর বিস্তারিত গত ৩০ এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয়েছে।
 
এ বিষয়ে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শারীরবৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার বলেন, আমি মনে করি এই গবেষণাটি ডায়াবেটিসের জন্য সেল থেরাপির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিনিধিত্ব করে।নতুন এই গবেষণা বলা হচ্ছে, ওষুধ এবং ইনসুলিন ছাড়াই টাইপ টু ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। যদিও এটি নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন। 

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা, যা সারাজীবন বয়ে বেড়াতে হয়। এ রোগে বিশ্বে প্রতিবছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। শরীর যখন রক্তের সব গ্লুকোজকে ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস হয়। এই রোগ জটিল অবস্থায় পৌঁছালে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক পর্যন্ত হতে পারে। এ ছাড়া ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে এবং বিকল হয়ে যেতে পারে কিডনিও।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit