বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

‘নাৎসি ইসরাইলের’ পতন দেখছেন হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ ইসরাইলকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন। সেই সঙ্গে গাজায় নৃশংসতার বিষয়ে ক্রমবর্ধমান ক্ষোভের কারণে ইসরাইলি শাসনের পতনের শঙ্কা করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমি এই অঞ্চলে এই নাৎসি শাসনের কোনো ভবিষ্যৎ দেখছি না।’নাসরুল্লাহ বলেন, সর্বশেষ গাজার রাফাহ শহরে শরণার্থীদের তাঁবুতে ইসরাইলিদের নির্মম বোমাবর্ষণ কেবল এটির পতন এবং বিচ্ছিন্নতাকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, এই হামলা প্রমাণ করে যে, ইসরাইলিরা নাৎসিদের চেয়েও খারাপ, যারা ইউরোপ জুড়ে জঘন্য অপরাধ করেছে। ‘দখলকারী শাসনের বিবেক বা নৈতিক নীতির অভাব রয়েছে এবং এটি নাৎসিদের চেয়েও খারাপ,’  বলেন হিজবুল্লাহ নেতা।

এর আগে রোববার গভীর রাতে রাফায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের ক্যাম্পে হামলা চালায় ইসরাইল। এতে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এমনকি বিস্ফোরণে ক্যাম্পে আগুন ধরে গেলে অনেকে পুড়ে মারা যান। এর প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গাজায় ইসরাইলের আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক আদালতের আদেশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইল। এই সময়ে গাজা উপত্যকায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগিই নারী ও শিশু। এছাড়া গত সাত মাসের বেশি সময়ে ৮১ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit