বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মহাসড়কের পাশে বসবে না কুরবানির পশুরহাট: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক ও মহাসড়কের পাশে কুরবানির পশুহাট বসবে না। কারণ প্রতিবছর এসব পশুরহাটের কারণে সৃষ্ট তীব্র যানজটে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। সড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার মহাসড়কের পাশে এসব পশুরহাট না বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় কুরবানির পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া এবং টোল প্লাজায় সার্বক্ষণিক ইটিসি বুথ চালু রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্য ও পশু পরিবহণকারী যানবাহনে যাত্রী বহন না করাসহ কুরবানির পশু পরিবহণকারী যানবাহনের সম্মুখে ব্যানার ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সভা থেকে বলা হয়, টোল প্লাজায় পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া হবে। সওজের আওতাধীন কর্ণফুলী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু, পায়রা সেতু, খান জাহান আলী (রূপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজউদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজাসহ ৯টি সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কসহ দুটি মহাসড়কে ইটিসি বুথ চালুর মাধ্যমে সার্বক্ষণিক টোল আদায় অব্যহত রাখা হবে। পাশাপাশি সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী টানেলেও ইটিসি বুথ সার্বক্ষণিক চালু রাখা হবে।

সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডোরগুলোর মেরামত ও সংস্কার কাজ ঈদের ৭ দিন আগেই সম্পন্ন করারও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সভায় যানজটের সম্ভাব্য স্পট মনিটরিংয়ের বিষয়ে আলোচনা হয়। সভা থেকে বলা হয়, সারা দেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এই স্পটগুলো ঈদুল আজহার আগে এবং পরে মনিটরিংয়ের আওতায় আনা হবে।
 

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit