বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পোল্যান্ডকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দাপট দেখিয়েই চলেছে স্বাগতিক বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে হারানোর পর এবার পোলিশদেরও ধরাশায়ী করলো বাংলাদেশ। এতেই গ্রুপপর্বে টানা চার জয়ে টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছাল স্বাগতিকরা। 

আজ (বৃহস্পতিবার) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে তারা ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট পোল্যান্ডকে হারিয়ে টানা চার ম্যাচ তুলে নেয় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ এ থেকে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চারের টিকিট কাটল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক ও তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই তোলেন ২৫ পয়েন্ট। আগামীকাল শুক্রবার (৩১ মে) গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এদিকে আজকের ম্যাচের শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন মিজান, আরদু, আল-আমিন, রাজিব, ইয়াসিনরা। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। এ সময় স্বাগতিকরা ১০-১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনার দেখা। ফলে লাল-সবুজরা এগিয়ে যায় ১৯-২ পয়েন্টে। এরপর ১৪ মিনিটে তৃতীয় লোনা পায় বাংলাদেশ। এ সময় দুদলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০। প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এ আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড। 

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই (২১ মিনিট) চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে ৪১-১৫ পয়েন্ট ব্যবধানে ছিল আব্দুল জলিল শিষ্যরা। ২৯ মিনিটে পঞ্চম লোনাসহ ৫১-২১ পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে ষষ্ঠ লোনা স্বাগতিকদের। এ সময় দল এগিয়ে ছিল ৬১-২৪ পয়েন্টে। ৩৯ মিনিটে সপ্তম লোনা লাভ করে বাংলাদেশ। এ সময় ৭১-২৭ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। 

পোল্যান্ডের বিপক্ষে দারুণ এই জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গ্রুপপর্ব থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছি। যা প্রাথমিক লক্ষ্য ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দলকে আরো উজ্জীবিত আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপপর্বে আমাদের শেষ ম্যাচ রয়েছে নেপালের বিরুদ্ধে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যেতে চাই। আশা করি টানা চার ম্যাচের মতো নেপালের বিরুদ্ধেও আমরা জিতব।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit