বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

অলিম্পিয়াকোসের কনফারেন্স লিগ জয়ে গ্রিকের ‘প্রথম’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : একটি ট্রফিই গড়ে দিল ইতিহাস। তাও আবার স্রেফ ক্লাবের না, পুরো গ্রিক ফুটবলের। এই ইতিহাস গড়ার সবচেয়ে কাছাকছি কোনো গ্রিক ক্লাব এসেছিল ৫৩ বছর আগে, ১৯৭১ সালে। তখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও গ্রিকরা হারিয়েছিল ইউরোপ জয়ের সুযোগ। প্রথম কোনো ইউরোপীয় শিরোপা জয়ের দুয়ারে গিয়েও প্যানাথিনাইকোস ফাইনালে হেরেছিল তৎকালের ইয়োহান ক্রুইফের আয়াক্সের কাছে। তবে ২০২৪-এ এসে ঘুচল কোনো গ্রিক ক্লাবের ইউরোপীয় শিরোপার আক্ষেপ। 

ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে গত রাতে ফিওরেন্তিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম কোনো গ্রিক ক্লাব হিসেবে ইউরোপিয়ান ট্রফি জিতল অলিম্পিয়াকোস। ম্যাচের অতিরিক্ত সময়ে ১১৬তম মিনিটে মরক্কান ফরোয়ার্ড আইয়ুব এল কাবির ওই একমাত্র গোলেই ইতিহাস লিখল গ্রিক ক্লাবটি। ফাইনাল ম্যাচটি ছিল আফিয়া সোফিয়া স্টেডিয়ামে। যা অলিম্পিয়াকোসের চিরপ্রতিদ্বন্দ্বী এইকে অ্যাথেন্সের মাঠ। ইতিহাস গড়া তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে, এমন মিশেলের দেখা যেন মেলে কালেভদ্রে। 

অলিম্পিয়াকোসের এমন জয়ের উৎসবে মেতেছেন গ্রিক প্রধানমন্ত্রীও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে কাইরিয়াকোস মিতসোতাকিস লিখেছেন,  ‘তোমরাই সত্যিকারের কিংবদন্তি। অলিম্পিয়াকোস ইউরোপা কনফারেন্স জিতে ইতিহাস নতুন করে লিখল। ক্লাবটা তো বটেই, এটা গ্রিক ফুটবল ইতিহাসেরই সেরা রাত।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit