বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ইংল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে পাকিস্তানের একাদশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নামার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। টান টান উত্তেজনার এই ম্যাচে কেমন হবে পাকিস্তানের একাদশ? বৃহস্পতিবার লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ইংল্যান্ড চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে, যেখানে লিডস এবং কার্ডিফে যথাক্রমে প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেসে গেছে। আজকে ম্যাচে যদি পাকিস্তান জয় পায় তবে সিরিজ সমতা হবে, অন্যদিকে ইংল্যান্ড জিতলে সিরিজ হবে তাদের। 

চতুর্থ ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনবে পাকিস্তান। বাবর আজম এর আগেই ঘোষণা দিয়েছেন তিনি তিনে ব্যাট করবেন। রিজওয়ান উসমান খান কিংবা সায়েম আইয়ুবকে নিয়ে ম্যাচ ওপেন করবেন।

এর পরের পজিশনগুলোতে রয়েছে ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের মতো নির্ভরযোগ্য ব্যাটাররা; যারা প্রয়োজনের সময় দলের হয়ে ভালো ব্যাট করতে পারে।  

পাকিস্তানের রয়েছে বিশ্বমানের পেসাররা। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ যেকোনো সময় প্রতিপক্ষ শিবিরের ব্যাটিং লাইন ধ্বসিয়ে দিতে পারে। এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ আমির তো দলের জন্য আরেক ভরসার নাম।

যদিও শাদাব খান প্রথম টি-টোয়েন্টিতে একটি উইকেট না পেয়েও ৪ ওভারে ৫৫ রান দিয়েছিলেন। তার খারাপ পারফরম্যান্সের পরও আবহাওয়ার কারণে নাসিম শাহের পরিবর্তে তাকে একাদশে নেওয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে আবহাওয়ার উন্নতি হলে আবরার আহমেদকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলার সময় দেওয়ার কথা ভাবা হতে পারে।

সম্ভাব্য একাদশ
সায়েম আইয়ুব/ উসমান খান, রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, নাসিম শাহ/শাদাব খান, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit