বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

জিতেই মৌসুম শেষ করল কিংস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : এ মৌসুমে ট্রেবল জিতে পূর্ণতা পেয়েছে বসুন্ধরা কিংস। আজ (বুধবার) মৌসুমের শেষটাও জয়ে রাঙিয়েছে অস্কার ব্রুজোনের দল। শেখ রাসেলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যাচ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে। তাতে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল কিংস।কিংস অ্যারেনায় ১৩ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল।

মিগেল ফিগেইরার ব্যাক পাস তপু বর্মণের পায়ে পৌঁছানোর আগেই দৌড়ে গিয়ে টোকা দিয়ে জায়গা তৈরি করে বলের দখল নেন ভজিসলাভ বালাবানোভিচ। এরপর বক্সে ঢুকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে জাল খুঁজে নেন সার্বিয়ান এই ফরোয়ার্ড। বিরতি থেকে ফেরার দুই মিনিটের মধ্যে সমতা ফেরায় কিংস। এমফন উদোর বাড়ানো পাস বক্সের ওপর থেকে বাম পায়ের মাপা শটে জাল খুঁজে নেন মিগেল। এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান রাকিব হোসেন।

রফিকুল ইসলামের ক্রসে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। এবারের লিগে রাকিবের এটি দশম গোল, যা স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ। পরের মিনিটেই ব্যবধান আরও বাড়ান বদলি নামা শেখ মোরসালিন। বল নিয়ে অনেক খানি দৌড়ে গিয়ে বক্সের বাইরে থেকে এই মিডফিল্ডারের গতির শট জড়িয়ে যায় জালে। চোট কাটিয়ে এদিন বদলি হিসেবে মাঠে নামেন রক্ষণভাগের খেলোয়াড় তারিক কাজী। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের আগে যা স্বস্তির খবরই।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit