বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

বেলজিয়াম দল থেকে বাদ পড়লেন কোর্তোয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বেলজিয়ামের ইউরো স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়ার। প্রায় পুরো মৌসুম ইনজুরির কারনে মাঠে না থাকায় ফিটনেস ঘাটটিতে তাকে ইউরো থেকে বাদ দেয়া হয়েছে। ৩২ বছর বয়সী কোর্তোয়া গত বছর আগস্টে বাম হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে আক্রান্ত হন। এরপর মার্চে আবার মেনিসকাস ইনজুরিতে পড়েন। যে কারনে এ মাসের আগে আর মাঠে নামতে পারেননি চেলসির সাবেক এই গোলরক্ষক। লা লিগায় মৌসুমের শেষ পাঁচটি ম্যাচের চারটিতে তিনি রিয়ালের মূল দলে খেলেছেন।

এই দলে টেডেসকো আরো ডেকেছেন এ্যান্ডারলেখটের  ৩৭ বছর বয়সী সেন্টার-ব্যাক ইয়ান ভারটোনগেন ও এ্যাথলেটিকো মিডফিল্ডার ১৯ বছর বয়সী আর্থার ভারমেরেনকে।ইউরোতে গ্রুপ-ই’তে বেলজিয়ামের প্রতিপক্ষ স্লোভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন। ইউরোকে সামনে রেখে আগামী ৫ জুন মন্টেনেগ্রো ও ৮ জুন লুক্সেমবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানী।

স্কোয়াড :

গোলরক্ষক : কোয়েন কাস্তিলস, থমাস কামিনিস্কি, ম্যাটজ সেলেস

ডিফেন্ডার : টিমোথি কাস্তাগনে, ম্যাক্সিম ডি কুইপার, জেনো ডেবাস্ট, ওট ফায়েস, থমান মুনিয়ার, আর্থার থিয়াটে, ইয়ান ভারটোনগেন, এ্যাক্সেল উইটসেল

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, ওরেল মানগালা, আমাডু ওনানা, ইউরি টিয়েলেমানস, আর্থার ভারমারেন, আস্টার ভ্রানকক্স

ফরোয়ার্ড : ইয়োহান বাকাইয়োকো, ইয়ানিক কারাসকো, চার্লস ডি কেটেলেয়ার, জেরেমি ডকু, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, লোয়িস ওপেন্ডা, লিয়ান্ড্রা ট্রোসার্ড।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit