বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাফায় হামলার প্রতিবাদে সরব আলিয়া, কারিনাসহ বলিউড তারকারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, এই হামলার ঘটনায় খোদ ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ‘এটা দুঃখজনক ভুল’। আবার ইজরাইলের সেনা দাবি করেছে হামাস জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালানো হয়েছে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং স্লোগান হলো ‘অল আইজ অন রাফা’। অনেকেই এই কথাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। আর এবার এই একই লেখা দেখা গেল রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা এবং আলিয়া ভাটসহ আরও বেশ কয়েকজন ভারতীয় তারকার সোশ্যাল মিডিয়া পোস্টে।

গাজার রাফা শহরে শরণার্থী শিবিরে ইজরাইলি বিমান হামলার প্রতিবাদে এবার সরব হলেন বলিউড সেলেবদের একাংশ। রোববার (২৬ মে) রাফায় ইজরাইলি মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ৩৫ জন, আহত হয়েছেন অসংখ্য মানুষ।
 
আলিয়া তার ইনস্টাগ্রামে ‘দ্য মাদারহুড হোম’-এ আরও একটা পোস্ট পুনরায় শেয়ার করেছেন। যেখানে লিখেছেন ‘অল আইজ অন রাফা’ যে পোস্টটিতে লেখা হয়েছে যে ‘প্রেম, নিরাপত্তা, শান্তি এবং জীবন’ এমন জিনিস যা প্রতিটি শিশুর অধিকার। একইভাবে রিচা চাড্ডা , বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, স্বরা ভাস্কর, দিয়া মির্জারাও একই পোস্ট শেয়ার করেছেন।
  
ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বহু মানুষকে হত্যার মধ্য দিয়ে গাজার দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর রাফার কেন্দ্রস্থল দখল করেছে ইসরাইলি বাহিনী। এমনকি রাফার কেন্দ্রস্থল আল-আওদা এলাকার গুরুত্বপূর্ণ ব্যাংক, সরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দখল নিয়েছে ইসরাইলি বাহিনী। শহরটি ফিলিস্তিন ও মিশর সীমান্ত থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit