বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৫৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ:  নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান মাহাবুবকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় সাইদ হাসান পাপ্পু (৩৮) নামে তার এক সহযোগী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ সামনে এই ঘটনা ঘটে। নিহত মাহাবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।

স্থানীয়রা জানায়, ভগিরথপুরে অবস্থিত তার ‘রাজনৈতিক কার্যালয়’ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনিসহ বেশ কয়েকজন। এসময় আগে থেকেই ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুলকে মৃত ঘোষণা করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit