বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

বুড়িমারী স্থলবন্দরে গায়েব হওয়া মালামাল উদ্ধার, আটক -২

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত গায়েব হওয়া ১৮ হাজার কেজি চায়না ক্লে পাউডার উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় কয়েক লক্ষ টাকার ভারতীয় কাপড়, সিটি গোল্ডের পণ্য ও সিরিঞ্জ, কেনুলা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় ঢাকা চকবাজারের মেসার্স নুর এন্টারপ্রাইজের ফয়েজ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে

মঙ্গলবার (২৮ মে) বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বকুল মিয়া নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে গায়েব হওয়া চায়না ক্লে পাউডারের সাথে অবৈধ পথে আসা ভারতীয় পণ্য গুলো উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ ও গাজীপুর ডিবি পুলিশের একটি টিম। এসময় ১শত বস্তা চায়না ক্লে পাউডার, ২৩টি ভারতীয় কাপড়ে গাট্টি,  ৩০টি সিরিন্স কেনুলার কাটুন ও ১০টি সিটি গোল্ডের কাটুন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলা ইসলামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ তুহিনুজ্জামান বাবু (৩২) ও একই উপজেলার ইব্রাহিম খলিলের ছেলে মোঃ মনোয়ার হোসেন (৩৩)।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার চকবাজারের মেসার্স নুর এন্টারপ্রাইজের ফয়েজ নামের এক আমদানীকারক ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত ৬ মে ১৮ হাজার কেজি চায়না ক্লেমন পাউডার আমদানী করেন। ওই দিন বন্দর অফিসের সার্ভার ডাউন থাকায় পরদিন ৭মে কাস্টম এবং বন্দরের সকল কার্যক্রম শেষ করা হয়।  রাতে সিএন্ডএফ ব্যবসায়ী তুহিনুজ্জামান বাবু এবং আলী হোসেন আলিফ ঢাকা মেট্রো ট-২৪০৪৯৬ নং এর একটি ট্রাকে আমদানীকৃত চায়না ক্লেমন পাউডার লোড করে আমদানীকারকের নিকট পাঠান। কিন্ত দীর্ঘ কয়েকদিনেও সেই পণ্য বুঝে না পাওয়ায় থানায় মামলা করেন আমদানীকারক ফয়েজ। ফয়েজ দাবী করেন এর আগে তিনি  তুহিনুজ্জামান বাবু ও আলী হোসেন  আলিফের নিকট  নগদ এর মাধ্যমে ৬০ হাজার টাকা দেন।

পরে আবু আলম নামে এক ব্যক্তি পণ্য পরিবহনের জন্য উল্লেখিত নাম্বারের যে ট্রাকে পণ্য পাঠান সেই  ট্রাকের ড্রাইভারের মোবাইল নাম্বার সহ জহুরুল নামের একজনের কথা বলেন। ট্রাক চালক জহুরুল ট্রাকের ভাড়া বাবদ আমদানীকারক ফয়েজের নিকট থেকে ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে  গ্রহন করেন।  এতে  সন্দেহ হলে প্রদানকৃত ট্রাকের লোকেশন মুন্সিগঞ্জ এলাকায় দেখা যায়। চালক আমদানীকারককে জানায় উল্লেখিত নাম্বারের  ট্রাক কখনই বুড়িমারীতে যায়নি। পরে উল্লেখিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে তারা  তালবাহানা শুরু করেন। আমদানীকৃত চায়না ক্লেমন পাউডারে মুল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে আমদানীকারক ফয়েজের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। অভিযানে আসা গাজীপুর মেট্রো ডিবির এসআই দক্ষিণ তানভীর তুষার বলেন, এঘটনায় গাজীপুর ডিবিতে একটি মামলার পর অভিযান চালিয়ে গায়েব হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মামলার সংক্রান্ত বিষয়ে গাজীপুর মেট্রো ডিবি পুলিশের একটি টিম হাতীবান্ধার বড়খাতায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে মালামাল উদ্ধার করেছেন। মালামাল গুলো হাতীবান্ধায় থানায়  তালিকা ভুক্ত করা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, এ বিষয়ে পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে এ মামলায় দুজনকে আটক করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit