মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

গুইমারা রিজিয়ন এর উদ্যােগে বিনামূল্যে মোটরসাইকেল চালকদের হেলমেট বিতরণ 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৭৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “নো হেলমেট নো রাইড”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্গম পাহাড়ি সড়কে মোটর সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্যোগপূর্ণ  আবহাওয়ার উপেক্ষা করে গুইমারা রিজিয়ন এর আওতায়  স্থানীয় মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে খাগড়াছড়ি জেলার  গুইমারা সেনা রিজিয়ন।

সোমবার (২৭ মে) সকালের দিকে গুইমারা রিজিয়ন এর উদ্যােগে  গুইমারা রিজিয়ন সদর দপ্তরের এমপি চেকপোষ্টের সামনে স্থানীয় শতাধিক মোটর সাইকেল চালকদের মাঝে  হেলমেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে  ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম মোটর সাইকেল চালকদের হাতে হেলমেট তুলেদেন।

হেলমেট বিতরণ শেষে প্রধান অতিথি,র বক্তব্যে  ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, পার্বত্যাঞ্চলের শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন এর সকল সেনা সদস্য আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন সহ দেশের যেকোন দূর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সহযোগিতা ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তাগণ ও গুইমারা থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit