রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬০ Time View

ডেস্কনিউজঃ ইরানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধে সৈন্য না পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এটি তাদের যুদ্ধ নয়। সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াব না। তবে বৃটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে বলে তিনি জানান।

স্টারমার আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে বৃটেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেন, আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না। সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দিলেও কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে বৃটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে স্টারমার সরকার।

সূত্র: আল-জাজিরা

কিউএনবি/বিপুল/৩০.০৩.২০২৬/রাত ৯.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit