বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু হলেও বাংলাদেশে সম্প্রচার বন্ধ। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করেছে জিওস্টার- এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। কাটার মাস্টারকে দলে নেওয়ার পরও ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির কারণে টুর্নামেন্ট থেকে মোস্তাফিজককে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ কারণে ভারতে নিরাপক্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। এরই মাঝে জিওস্টার চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফলে বাংলাদেশে স্থানীয় কোনো ব্রডকাস্টারের আইপিএল দেখানোর সুযোগ নেই।

চুক্তি বাতিলের কারণ হিসেবে তারা দাবি করেছে, টি-স্পোর্টস চুক্তি অনুযায়ী সময়মতো অর্থ দিতে ধারাবাহিকভাবে ব‍্যর্থ হওয়ায় জিওস্টার চুক্তি বাতিল করেছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দেশে আইপিএল দেখানোর জন‍্য জিওস্টারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশের ব্রডকাস্টার টি-স্পোর্টস। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit