শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

ফুলবাড়ীর পল্লীতে অসহায় পরিবারকে প্রতিপক্ষের হয়রানি॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১২৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামে মালতি চক্রবর্তীকে প্রতিপক্ষরা ক্রয়কৃত সম্পত্তির ভাগ নিতে হয়রানি করছে। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার খয়েরবড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামের মৃত পরিতোষ কুমার গৌস্বামী অশিস এর স্ত্রী মালতি চক্রবর্তীর অভিযোগে জানা যায়, মালতি চক্রবর্তী একটি এনজিও তে চাকরী করতেন। চাকরী করত অবস্থায় চাকরীর বেতন দিয়ে একই গ্রামে প্রদীপ কুমার গৌস্বামীর নিকট থেকে ১.৬৪একর জমি ক্রয় করেন। যা ক্রয় করার পর দলিল মুলে রেজিস্ট্রী নেন এবং নিজ নামে খারিজ খাজনা করেন।

খারিজ খাজনা করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ইতিমধ্যে ২০২৩ সালে প্রদীপ কুমার গৌস্বামী এর পুত্র কৌশিক গৌস্বামী মালতি চক্রবর্তীর স্বামী পরিতোষ কুমার গৌস্বামী অশিস কে বেধম মারপিট করে আহত করেন। কিছুদিন পর পরিতোষ কুমার গৌস্বামী অশিস মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে পিতার পাওয়া সম্পত্তি প্রতিপক্ষ কৌশীক গৌস্বামী গংরা বাটোয়ারা সূত্রে সম্পত্তি দাবী করেন। উক্ত সম্পত্তি মালতি চক্রবর্তী ছেড়ে দেওয়ার কথা বলেন। মালতি চক্রবর্তী বলেন বাটোয়ারা সূত্রে তারা যতটুকু সম্পত্তি পাবে আমি সেটুকু সম্পত্তি তাদেরকে দিয়ে দিব। কিন্তু আমার উপর যে বাটোয়ারা মামলা করেছে তার নিষ্পত্তি না হাওয়া পর্যন্ত আমি সে সম্পত্তি ছেড়ে দিব না।

ইতি মধ্যে গত ১২/০৫/২০২৪ ইং তারিখে কৌশিক গৌস্বামী আমাকে হয়রানি করার জন্য ফুলবাড়ী থানায় একটি মিথ্যা অভিযোগ আনায়ন করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা। গত ২৫/০৫/২০২৪ইং তারিখে ফুলবাড়ী থানার পুলিশ দু-পক্ষকে ডেকে বিষয়টি মিমাংসার জন্য বসলে কৌশিক গৌস্বামী প্রকৃত ঘটনা আড়াল করে জমিজমার ভাগ বাটোয়ারার দাবি করেন। যাহা অযৌক্তিক। কেননা আমি তার নিজস্ব অর্থ দিয়ে তাদের কাছথেকে জমি নিজ নামে ক্রয় করি। সেই জমি দখল নেওয়ার জন্য কৌশিক গৌস্বামী আমি এবং আমার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। এমনকি আমাদেরকে নানা ভাবে হুমকি প্রদান করছে।

মালতি চক্রবর্তী জানান, আমার পুত্র সন্তান নেই আছে মাত্র দুটি মেয়ে এবং আমি। বর্তমান পুরো সংসারটি আমি পরিচালনা করছি। কিন্তু প্রতিপক্ষরা আমার উপর শত্রুতা করে অর্থনৈতিক ভাবে একের পর এক হয়রানি করছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit