মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

অধরার ‘ঋতুকামিনী’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৬০ Time View

বিনোদন ডেস্ক : এই সময়ের উদীয়মান তারকাদের একজন অধরা খান। অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তার শখ। প্রায়ই এই চিত্রনায়িকাকে দেখা যায় বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে। বলা যায়- সময় পেলেই দেশের বাইরে বেড়ানো তার এক প্রকার নেশা। সম্প্রতি দুবাইয়ে মরুর বুকে আবেদনময়ী রূপে ধরা দিয়ে আলোচনায় আসেন অধরা। এবার নিজের নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন এই তারকা।

অধরা মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত ১৬ মে থেকে পূবাইলে নতুন ছবির কাজ শুরু করেছি। ছবির নাম ‘ঋতুকামিনী’, এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। এ ছবির শুটিং চলবে টানা ৫ জুন পর্যন্ত।’

‘ঋতুকামিনী’ ছবি নিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘একেবারেই ভিন্ন ধাঁচের একটি গল্পের ছবি ‘ঋতুকামিনী’। এতদিন যেসব সিনেমায় কাজ করেছি ঠিক তার উল্টো একটি চরিত্রে এই ছবিতে দেখা যাবে আমাকে। গ্রামীণ প্রেক্ষাপটের এই ছবি দেখে দর্শক নিরাশ হবেন না।’

ছবিতে সজল-অধরা ছাড়াও আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ আরও অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit