বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

রাহুলের মৃত্যুর আগে শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন নির্মাতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তবর্তী তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল। ইউনিট সূত্রে জানা যায়, একটি দৃশ্য ধারণের সময় রাহুল ও সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রে দাঁড়িয়ে অভিনয় করছিলেন। তারা নিজেদের মধ্যে পানি ছোড়াছুড়ি করছিলেন, লুকোচুরি খেলছিলেন যা ক্যামেরাবন্দি হচ্ছিল পেছন দিক থেকে।

ধারাবাহিকটির পরিচালক শুভাশিস জানান, দৃশ্য ধারণ করতে করতেই শ্বেতার হাত ধরে রাহুল ধীরে ধীরে সমুদ্রের গভীর দিকে এগোতে থাকেন। প্রথমে গোড়ালি, তারপর হাঁটু এভাবে পানি বাড়তে থাকে। একপর্যায়ে পানিতে ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান শ্বেতা। শুটিংয়ে শ্বেতার হাত ধরে থাকায় রাহুলও পড়ে যান। ইউনিটের সদস্যরা দ্রুত শ্বেতাকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহুলকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে টেকনিশিয়ানরাই তাকে উদ্ধার করেন।
  

সহঅভিনয়শিল্পী শ্বেতা মিশ্র ও প্রয়াত রাহুল অরুণোদয়। ছবি: সংগৃহীত

 

ভয়াবহ পরিস্থিতিতে সাগরে দ্রুত ছুটে যান ইউনিটের সদস্যরা। আশপাশে থাকা নৌকা থেকেও সাহায্য নেয়া হয়। দড়ি ফেলে এবং সম্মিলিত চেষ্টায় রাহুলকে টেনে তোলা হয় পানির বাইরে। তখনও রাহুলের জ্ঞান ছিল বলে জানান পরিচালক। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নির্বাহী প্রযোজক শান্তনু নন্দী ভারতীয় গণমাধ্যমকে বলেন, অনাকাঙিক্ষত ঘটনাটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ঘটে যায়। ইউনিটের সদস্যরা এবং কাছাকাছি থাকা নৌকার লোকজন দ্রুত পানিতে নেমে রাহুলকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনাটি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে।

কারও দাবি, শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছিল এবং প্যাক-আপের পরই পানিতে নামেন রাহুল। আবার কেউ বলছেন, ক্যামেরা চলাকালীনই ঘটে দুর্ঘটনাটি। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছেন ওড়িশা পুলিশ। নায়কের চূড়ান্ত ময়নাতদন্ত এখনও শেষ হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit