বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নিপুণের সঙ্গে এবার ডিপজলের আইনি লড়াই!

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : এরইমধ্যে অনেকেই জেনে গেছেন, ঢাকাই সিনেমার খল নায়ক ডিপজলকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের দায়িত্ব থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিল্পী সমিতির নির্বাচনে ডিপজলের প্রতিযোগী চিত্রনায়িকা নিপুণ আক্তারের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এই নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছে আদালত।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ডিপজল। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফলে, আদালতের রায় আমি কিছুতেই আগ্রাহ্য করব না। তবে এটাই তো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমি খুব তাড়াতাড়ি আমার পুরো প্যানেলের সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্তে আসব।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনে কোন অন্যায় বা অনিয়ম করিনি। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। নির্বাচনের ফলাফল নিপুণ মেনে নিয়ে আমাদের বিজয়ের মালাও পরিয়েছে। এখন তার মনে হচ্ছে নির্বাচনে কারচুপি হয়েছে। সে যেহেতু আইনের আশ্রয় নিয়েছে আমরাও আইনের পথে হাটব। আইন তো সবার জন্যই সমান। আশা করি আদালত সব বিচার বিবেচনা করে সঠিক রায় দেবেন।’

ডিপজল বিষয়টি নিয়ে সোহেল রানাসহ চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের সঙ্গেও কথা বলেছেন। তারা সবাই নাকি এ নিয়ে খুব বিরক্ত। সবার পরামর্শে তিনি চেম্বার জজ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া তিনি নিপুণ প্রসঙ্গে বলেন, ‘আমার ধারণা এই ঘটনার পিছনে বড় কোন হাত আছে। নয়ত সে (নিপুণ) বিদেশে থেকে এসব কিছু করতে পারতো না। তার এই কর্মকাণ্ডে বোঝ যায় তার হাত কতো লম্বা।’

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit