বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নোয়াখালীতে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবিতা উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : ‘কবিতার জাগরণ উপকূলে আমরণ’ এই শ্লোগানে নোয়াখালীতে কাল (২৩ মে বৃহস্প্রতিবার) থেকে দুই দিনব্যাপী শুরু হচ্ছে নোয়াখালী কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই উৎসবে জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভারতের কবিরা অংশ নিবেন। উৎসব উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 
সংবাদ সম্মেলনে নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার জানান, বৃহস্প্রতিবার বিকেল ৩টায় শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরীকে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি। সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার উল আলম। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার, যুগ্ম আহবায়ক কবি মিন্টু সারেং, কবি প্রত্যয় জসীম, ও উৎসবের নোয়াখালী জেলা সমন্বয়ক কবি সাংবাদিক জামাল হোসেন বিষাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের সদস্য কবি মশিউর রহমান মসী, কবি অভিলাষ দাস, কবি মহিউদ্দিন চৌধুরী মোহন, কবি ফিরোজ শাহ প্রমূখ।  

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit