শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

চৌগাছায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু 

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৯ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় সাপের কামড়ে রনি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে)  ভোর রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাদপাড়া গ্রামের বাজার পাড়ায় এঘটনা ঘটে।রনি হোসেন চাঁদপাড়া গ্রামের কৃষক জাবেদ আলীর ছেলে। রনি হোসেন চাঁদপাড়া বাজারে একটি দোকানে শ্রমিকের কাজ করতো।

নিহতের বাবা জানান,  রনি অন্য দিনের মতো  মঙ্গলবার রাতের খাবার খেয়ে  নিজেদের বসত ঘরে ঘুমিয়ে ছিলো। রাত ১টার দিকে হঠাৎই ঘুম থেকে উঠে যন্ত্রনায় ডাক চিৎকার শুরু করে।  এক পর্যায়ে রনির বিছানায় একটি বিষধর গোখর সাপ দেখতে পাই। কি করবো বুঝে উঠার আগেই রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান  বলেন, ঘটনা শুনেছি। রনি কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়। সে অসুস্থ থাকার কারনে কয়েকদিন ধরে বাড়িতে অবস্থান করছিলো।ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাগছা  থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit