বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

খাগড়াছড়ি ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বিচনে খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে  তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও অপর দুই উপজেলা পরিষদে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সমর্থিত প্রার্থীরা নিবাচিত হয়েছেন।দ্বিতীয় ধাপে তিন উপজেলা খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিন উপজেলায় ভোটকেন্দ্র ১০২টির মধ্যে ৮১ কেন্দ্র ঝুকিপূর্ণ ছিল। যার কারণে গতকাল ৪১টি কেন্দ্রে আর আজ সকালে ৬১টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।মোট তিন উপজেলায় ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৩ জন।খাগাড়ছড়ির সদর উপজেলা পরিষদ নির্বাচনে  খাগড়াছড়ি জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক  চেয়ারম্যান  পদে (আনারস) প্রতীক নিয়ে ১৬ হাজার ৮শ’৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ পরিষদের নেতা সন্তোষিত চাকমা   (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫শ’৬৫ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে  ক্যউচিং মারমা  (তালা) প্রতীক নিয়ে ১৬ হাজার ২শ’৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.আসাদ উল্লাহ (বই) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪শ’১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণী এিপুরা (কলস) প্রতীক নিয়ে ১৭ হাজার ৪শ’৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপু এিপুরা  (ফুটবল) প্রতীক নিয়ে ১১ হাজার ৬শ’৭৭ ভোট পেয়েছেন।

পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপ এর  চন্দ্র দেব চাকমা  (কাপপিরিচ) প্রতীক নিয়ে ২৪ হাজার ৮শ’৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঞ্চলিক সংগঠন  গণতান্ত্রিক সমর্থিত প্রার্থী মিটন চাকমা চেয়ারম্যান  পদে (আনারস)  প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৩শ’৫৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে  সৈকত চাকমা (টিউবওয়েল) প্রতীক নিয়ে ২৪ হাজার  ১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিরণ এিপুরা (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩শ’১৮ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মনিতা এিপুরা  (ফুটবল) প্রতীক নিয়ে ২১ হাজার ২শ’৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী সুজাতা চাকমা (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৭শ’৪৭ ভোট।

দীঘিনালা  উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা চেয়ারম্যান পদে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৩৩ হাজার ২শ.১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের  সভাপতি বর্তমান চেয়ারম্যান মো.কাশেম  (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৬শ.৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা (চশমা) প্রতীক নিয়ে ৩২ হাজার ৪শ’৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান  মোস্তফা কামাল মিন্টু (টিউবওয়েল)  প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪শ’ ৫২ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান ( কলস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা মহিলা যুব লীগের সাধারন সম্পাদক বিলকিছ বেগম  (প্রজাপতি) প্রতীক নিয়ে ২৫ হাজার ৬শ’৬৩ ভোট পেয়েছেন।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit