বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

উপজেলা নির্বাচন-২০২৪ চৌগাছায় এসএম হাবিব চেয়ারম্যান নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ

এম এ রহিম চৌগাছা, যশোর ।
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৫১ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। তিনি এর আগে ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হন।

মঙ্গলবার ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ স¤পন্ন হয়। এই ভোটে এসএম হাবিবুর রহমান (আনারস) প্রতিকে ৩৩ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›™¦ী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান (মোটর সাইকেল) প্রতিকে ২৮ হাজার ৯৮০ ভোট পেয়েছেন।

এস এম হাবিবুর রহমান ৩য় বারের মতো চৌগাছা উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন। এদিকে প্রথম বারের মতো উপজেলা যুব মহিলা লীগের সাধারণ স¤পাদক নাছিমা খানম (হাঁস) প্রতিকে ২৬ হাজার ৬০ ভোটপেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতহয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›™¦ী মহিলা ভাইস চেয়ারম্যান পদেআকলিমা খাতুন লাকি (কলস) প্রতিকেপেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট। এদিকে বিনা প্রতিদ্ব›দ্বিতায় পুরুষ ভাইসচেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হয়।

২১ মে ২য় ধাাপে ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহন স¤পন্ন হয়। এই উপজেলায় ২০২১ সালের ১৪ ফেব্রয়ারি চৌগাছা পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পৌরসভার বাইরে ১১টি ইউনিয়নের ভোটাররা এবারই প্রথম ইভিএমে ভোট দিলেন।

উল্লেখ্য চৌগাছা উজেলায় পৌরসভা ও ১১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ৯৭ হাজার ২০৬ জন। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা সুষ্মিতা সাহা নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit