বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

রাইসির মৃত্যুতে ইরানের একাংশে উল্লাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুতে ইরানের একপ্রান্তে যখন শোকের ছায়া; অন্যদিকে উল্লাসে ফেটে পড়েছে আরেক অংশ। রীতিমতো আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতেছে ইরানি নারীবাদী ও রাইসি বিরোধীদের একাংশ।

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যখন তেহরান ও মাশহাদের রাস্তায় প্রার্থনার জন্য জড়ো কয়েক হাজার মানুষ তখন কয়েকটি এলাকায় রীতিমতো উৎসব শুরু করে মানুষ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে হাস্যরসাত্মক পোস্ট দিতে থাকেন অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় তেহরানের এক ব্যক্তি বলছেন, ‘রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের সুখবরটি আসুন উদ্‌যাপন করি। যদিও এ ধরনের উৎসব বন্ধ করতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনীর সদস্যরা।’

কুর্দি তরুণী মাহসা আমিনি নিহতের ঘটনা মনে করিয়ে দেন বেশ কয়েকজন নারীবাদী। এ কারণে তারা আজকের দিনটিকে ‘বিশ্ব হেলিকপ্টার দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

এ সময় অনেককে নাচতে দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানিদেরও আনন্দ প্রকাশ করতে দেখা যায়। এর মধ্যে লন্ডনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এ ছাড়া ইরান সরকারের রোষাণলে পড়ে যারা দেশ ছেড়েছেন, তারা উল্লাস করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, ইব্রাহিম রাইসি ইরানের একজন ধর্মীয় ‘কট্টরপন্থি’ নেতা ছিলেন। ইরানে বাক স্বাধীনতাকে ধ্বংস করা এবং নারীদের জন্য কঠোর ‘হিজাব আইন’ প্রয়োগ করার মতো পদক্ষেপ নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit