বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

চমক রেখে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : সপ্তাহ দুয়েক পরেই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরের কথা মাথায় রেখেই ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলার পরিকল্পনা করেছে প্রোটিয়ারা। তবে অনেক ক্রিকেটার আইপিএল খেলে সদ্য দেশে ফেরায় ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হয়েছে।

বিশ্রামে থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন অধিনায়ক এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা এবং হেনরিখ ক্লাসেন। তবে বিশ্বকাপ স্কোয়াডের ৯ খেলোয়াড়- জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুন, এনরিখ নরর্কিয়া, অটনিল বার্টম্যান, রেজা হেনড্রিক্স, তাবরাইজ শামসি, রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিদিকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।  

তরুণদের মধ্যে সুযোগ পেয়েছেন ম্যাথু ব্রিটজকে, প্যাট্রিক ক্রুগার ও নাকাবা পিটা। বিশ্বকাপ দলে না থাকাদের মধ্যে আছেন আন্দিলে ফেহলুকুওয়া এবং উইলান মুল্ডার। বিশ্বকাপ দলে না রাখার পরেও ডুসেনকে নেতৃত্ব তুলে দেয়ার বিষয়ে কোচ রব ওয়াল্টার বলেন, ‘অনেক অভিজ্ঞতা আছে ডুসেনের। কিন্তু এটি অনভিজ্ঞ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে ডুসেন।’
 
কিংস্টনে ২৪, ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল: রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্কিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেহলুকুওয়া ও তাবরাইজ শামসি।  

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit