স্পোর্টস ডেস্ক : শিরোপা নিষ্পত্তি করার দিনে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে ম্যানসিটি, আর্সেনালের প্রতিপক্ষ এভারটন। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাত ৯টায়।
শিরোপা জেতার জন্য জয়ই যথেষ্ট নয় আর্সেনালের। নিজেদের জয়ের পাশাপাশি হারতে হবে ম্যানচেস্টার সিটিকে, তবে সিটি ড্র করলেও আর্টেটার শিষ্যদের শিরোপা জেতা সম্ভব। সেক্ষেত্রে জয়ের পাশাপাশি গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে তাদের। ৩৭ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৮৮, আর্সেনালের ৮৬।
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১২:৩৪