সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ গোলাপগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ গোলাপগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন গত ১৭ মে শুক্রবার বেলা ১১টায় নওয়াই চকগ্রাম নিবাসী প্রধান শিক্ষক বকুল চক্রবর্ত্তীর বাড়িতে অনুষ্ঠিত হয়।অব. প্রধান শিক্ষক অমল চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অসিত চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ব্রাহ্মণ সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার জন্য এবং ধর্মীয় ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত করতে সকলকে একাযোগে কাজ করার আহবান জানান।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট জেলা শাখার সভাপতি অব. ব্যাংকার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মিলন ভট্টাচার্য্য। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অসিত চক্রবর্তী। সম্মেলনে বক্তব্য রাখেন প্রকৌশলী বকুল চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক বকুল চক্রবর্ত্তী, শ্যামকান্ত চক্রবর্ত্তী, মিহির চক্রবর্ত্তী, আশীষ ভট্টাচার্য্য, কামনাশীষ চক্রবর্ত্তী প্রমুখ।সম্মেলনে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী বকুল চক্রবর্ত্তীকে সভাপতি ও অসিত চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ গোলাপগঞ্জ উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।শেষে সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। 

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit