মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

এবার পিরামিড রহস্যের সমাধান হচ্ছে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১১৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার নীল নদের একটি মৃত শাখা আবিষ্কারের দাবি করেছে বিজ্ঞানীরা। জানা যায় নীল নদের এই শাখাটি মরুভূমির বালুর নিচে চাপা পড়েছিল।

আর এই আবিষ্কার মিশরের পিরামিড রহস্য উন্মোচনে সহায়তা করবে বলেই আশা করা হচ্ছে। এতো হাজার বছর আগে পিরামিড কীভাবে নির্মাণ করা হয়েছিল সে নিয়ে বিজ্ঞানীরা এখনও বিস্মিত। 

সদ্য প্রকাশিত গবেষণাপত্রে নীল নদের এই শাখাটি খুঁজে পাওয়ার বিষয়ে জানানো হয়েছে। এটির দৈর্ঘ্য ছিল ৬৪ কিলোমিটার। বিজ্ঞানীদের দাবি, ৩১টি পিরামিডের কাছ দিয়ে বয়ে গিয়েছিল এই নদীটি। এর মধ্যে বিখ্যাত গিজার পিরামিডও রয়েছে।

 

বিজ্ঞানীদের ধারণা, এই শাখা নদ দিয়ে পাথরের বড় বড় খণ্ড বহন কর আনা হতো। আর সেই পাথর দিয়েই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল।

পিরামিডের বিশালাকায় পাথরখণ্ডগুলো বহন করতে যে জলপথ ব্যবহার করা হয়েছিল, সে ধারণা আগেও ছিল প্রত্নতত্ত্ববিদদের। তবে এমন কোনো জলপথের অবস্থান ও আকার নিয়ে কেউ নিশ্চিত ছিলেন না।

গবেষণাপত্রের প্রধান রচয়িতা ও যুক্তরাষ্ট্রের উইলমিংটনে অবস্থিত ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমান গোনেইম।

 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit