মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ কূটনীতিকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার এক শীর্ষ কূটনীতিক দাবি করেছেন, যুক্তরাষ্ট্র অনেক আগেই মস্কোর সঙ্গে পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইউক্রেন ইস্যুতে তারা যা করছে, তা মূলত আগুন নিয়েই খেলার শামিল। এতে হিতে বিপরীত হতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তারা মূলত আগুন নিয়ে খেলছে। খবর দ্য গার্ডিয়ানের

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ মন্তব্য করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিল করার জন্য ভূ-রাজনৈতিক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যার ফলে শেষপর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এদিকে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে শুক্রবার রাশিয়ার বোমা হামলায় অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ইউক্রেনের খারকিভ অঞ্চলে অগ্রসরমান রুশ বাহিনী রাশিয়ার সীমান্ত অঞ্চল রক্ষার জন্য একটি ‘বাফার জোন’ তৈরি করছে, তবে খারকিভ শহর দখল করা রাশিয়ার বর্তমান পরিকল্পনার অংশ নয়।

চীনে রাষ্ট্রীয় সফরের সময় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, বেলগোরোদের মতো রুশ সীমান্তবর্তী অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণের জবাবে খারকিভ অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক হামলা চালানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit