মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

পাঠাগার ছেড়ে মাঠে বই পড়া!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৮৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার একটি আলোকিত ও আলোচিত পাঠাগার হলো গুঞ্জন পাঠাগার। পাঠাগারটি জেলার নবীনগর পৌর এলাকার সুহাতা গ্রামে এর অবস্থান। সপ্তাহের প্রতি শুক্রবার এ পাঠাগারে বসে পাঠকদের মেলা। দিনভর পাঠকরা এখানে বসে বই পড়েন।তবে এবার বই পড়ার ব্যতিক্রম আয়োজন করেছে গুঞ্জন পাঠাগার। বই পড়ায় আগ্রহ বাড়াতে নতুন পাঠক সৃষ্টি করতে শুক্রবার সকালে গ্রামের পাশের ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে বই পড়ার আয়োজন করা হয়। এতে একশ’র বেশি পাঠক অংশ নেয়। কেউ গাছ তলায় কেউবা পুকুর পাড়ে বসে বই পড়ে। আয়োজনটি বেশ উপভোগ করে পাঠকরা।

পাঠক শিপন মিয়া বলেন, ‘আমি আগে এ পাঠাগারে এসে বই পড়েছি। এটা ছিলো ব্যতিক্রম আয়োজন। খুব ভালো লেগেছে এ আয়োজনে উপস্থিত থেকে। অনেক পাঠক হয়েছে বিদ্যালয়ের মাঠে। প্রচারণা চালালে আরো পাঠক বাড়বে।গুঞ্জনের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া বলেন, ‘বই পড়ার আগ্রহ বাড়াতে ও পাঠাক বাড়াতে এ আয়োজন করেছি। আশা করছি পরবর্তী সময়ে পাঠক আরো বাড়বে। পাঠাগার প্রতিষ্ঠার শুরুর দিকেও আমরা এভাবে বাইরে গিয়ে বই পড়তাম।’ 
কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit