মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ম্যারাথন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফুটে উঠার আগেই শুরু হয় ম্যারাথন। শহরের শেখ হাসিনা সড়কের তিতাস সেতু থেকে দৌড় শুরু হয়। পরে মনিপুর সেতু ঘুরে আবারও তিতাস সেতুতে এসে ১০ কিলোমিটার দৌড় শেষ করেন অংশগ্রহণকারীরা। সুস্থ দেহ সবল মনের জন্যে দৌড়ের কোনো বিকল্প নেই বলে জানান তারা।

দৌড় প্রতিযোগিতাকে সামাজিক আন্দোলন হিসেবে আখ্যায়িত করে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উপদেষ্টা প্রফেসর দিলারা আক্তার বলেন, ‘আমরা বেশ কয়েকবার এমন প্রতিযোগিতার আয়োজন করেছি। মূলত যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের এ প্রয়াস। আগামী অক্টোবর মাসে বড় পরিবেশে হাফ ম্যারাথন আয়োজন করব। গতবার ৪টি দেশের দৌড়বিদ অংশগ্রহণ করেছিলেন। আমরা আশা করি এবার সংখ্যাটা বাড়বে।’

দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়া শাহআলম পাটোয়ারি জানান, তিনি সরকারী কলেজের ছাত্র। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। তিনি মনে করেন, প্রত্যেকের জীবন সুস্থ এবং সবল রাখার জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। আরেক প্রতিযোগী আমির হোসেন জানান, এমন আয়োজন আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।

ম্যারাথন প্রতিযোগিতায় মোট দুটি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সী ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা।

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/সন্ধ্রা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit