মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ইসরায়েলিদের ওপর কানাডার নিষেধাজ্ঞা আরোপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা।

বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

কানাডা পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, ‘এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে, চরমপন্থী বসতি স্থাপনকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এই ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে।’

নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সাথে লেনদেন ও কানাডায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি অনুরূপ ব্যবস্থা নিয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit